প্রিন্ট এর তারিখঃ May 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2025 ইং
মাদারীপুরে শিরিন জাহান মেমোরিয়াল কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

মোঃ রুবেল আহমেদ
মাদারীপুর প্রতিনিধ
এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে মাদারীপুরের শিরিন জাহান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের কেউ পাস করেনি। প্রতিষ্ঠানটির ২৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
মাদারীপুর জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মাদারীপুর জেলার ৫টি উপজেলা থেকে মোট ৮০২৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩ হাজার ৬৭৮ জন পাস ও ৪ হাজার ৩৪৭ জন ফেল করেছেন। এছাড়াও জিপিএ ৫ পেয়েছেন ১১৮ জন শিক্ষার্থী। যার গড়ে পাসের হার ৫০.১৯ শতাংশ। তবে শতভাগ ফেলের তালিকায় রয়েছে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের শিরিন জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ। কলেজটি থেকে মানবিক ও ব্যবসায় শাখায় মাত্র ২৫ জন শিক্ষার্থী এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিল।
শতভাগ ফেল কলেজের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বিকাশ চন্দন ভক্ত বলেন, ‘আমাদের কলেজের মোট ২৮ জন এইচএসসি পরিক্ষার্থী ছিল। এরমধ্যে ২৫ জন এইচএসসি পরীক্ষা দিয়েছিল। বাকি ৩ জন পরীক্ষা দেয় নাই। তারা মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থী। বিজ্ঞান শাখার কোনো পরিক্ষার্থী ছিল না। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখলাম ২৫ জনের একজনও পাস করে নাই। সবাই ইংরেজিতে ফেল করেছে। সর্বোচ্চ ৩ বিষয় পর্যন্ত ফেল আছে বলে জানতে পেরেছি। তবে সবাই ইংরেজিতে ফেল করার বিষয়ে কলেজের ইংরেজি শিক্ষককে জিজ্ঞেস করেছি। তিনি জানিয়েছেন অন্তত ৭ থেকে ৮ জন পাশ করার কথা ছিল। তবে মনে হয় শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করলে একেবারে জিরো হবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬